বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার আটক, রাতে নিজ বাড়ি থেকেই নিয়ে যায় পুলিশ

0
150

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি আবু মোতালেব তরফদারকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাঘারপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার দোহাকুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে বলে জানা গেছে। পরিবারের সদস্যদের দাবি, গভীর রাতে হঠাৎ করেই বাড়ি থেকে চেয়ারম্যানকে তুলে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে চেয়ারম্যান আবু মোতালেব তরফদারকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, আবু মোতালেব তরফদার দোহাকুলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here