চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় সারা দেশে ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে স্বাধীনতা ভাস্কার্য মোড়ে চৌগাছা-কোটচাঁদপুর সড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী এই প্রতিবাদ সভা করেন। তারা বিভিন্ন ধরনের লেখা সম্বলিত ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে সড়কে বিক্ষোভে ফেটে পড়েন। এরপর শিক্ষার্থীরা ভাস্কার্য পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী বাছিন আহমেদ, ঢাকা নটোরডেম কলেজের শিক্ষার্থী ফয়সাল লাবিব, যশোর এমএম কলেজের শিক্ষার্থী আজমিরা শিলা, খুলনা পাবলিক কলেজের আব্দুর রহমান বাঁধন, ইডেন মহিলা কলেজের মাহবুবা ইসলাম ইমু, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের মুনতাছির আহমেদ, চৌগাছা সরকারী কলেজের বোরহান উদ্দিন, মৃধাপাড়া মহিলা কলেজের শারমিন নাহার, এবিসিডি কলেজের শিক্ষার্থী জাবির আহমেদ প্রমুখ। বক্তরা এ সময় বলেন, সারা দেশে যে ভাবে ধর্ষন ও নারী নির্যাতন বেড়ে গেছে তাতে আমরা হত বিহবল হয়ে পড়েছি। একটি স্বাধীন রাষ্ট্রে এ ধরনের অপরাধ কখনই চলতে পারেনা। দেশের যে সব ধর্ষক ইতোমধ্যে আটক হয়েছে তাদের দ্রুত বিচার আইনে এনে বিচার নিশ্চিত করুন। ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তি হলে আর কেউ নারীর দিকে বাঁকা চোখে তাকতে পারবে না বলে আমরা মনে করি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













