মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে প্রতিপক্ষের হামলায় মশিউর রহমান (৪৫) নামে এক কৃষক আজ মঙ্গলবার সকালে নিহত হয়েছে। নিহতের স্ত্রী লতিফা বেগম জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক দলাদলী নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দির্ঘ দিন বিরোধ চলে আসছে। তার স্বামী মসিউর রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান সংগ্রামের সমর্থক। এ কারনে প্রতিপক্ষরা দির্ঘদিন ধরে তাকে নানা ভাবে হয়রানি ও মারধর করে আসছে। সম্প্রতি একটি মেয়েলী ঘটনায় নিহত মশিউর রহমানের মামাতো ভাই ডলার মিয়া প্রতিপক্ষ সামাজিক দলের মুক্তার হোসেনের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় মুক্তার হোসেন তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই এক পর্যায়ে আজ সকালে মশিউর রহমানকে একা পেয়ে আয়ুব, জামান, তুহিন, লিমন, জাহাঙ্গীর, আসলাম ধারালো অস্ত্রো দিয়ে কুপিয়ে জখম করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে সে মারা যায়। মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













