দুস্থ, দরিদ্র ও অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ

0
20

নিজস্ব প্রতিবেদক : নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর মনিরামপুর
উপজেলার রোহিতা ইউনিয়নে দুস্থ, দরিদ্র ও অসহায়
নারীদের মাঝে বৃহস্পতিবার সকালে ছাগল বিতরণ করা
হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায়
দীপ্তি মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে স্মরনপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাগল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে ছাগল বিতরণ করেন জেলা
মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের প্রোগ্রাম অফিসার
সালমা খাতুন।
দীপ্তি মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক
নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন দীপ্তি মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রধান
পৃষ্ঠপোষক ও উপদেষ্টা অধ্যক্ষ তরিকুল ইসলাম , উপদেষ্টা
হাসানুজ্জামান প্রমুখ। দুস্থ, দরিদ্র ও অসহায় ১৮ নারীর মাঝে ৩৬ টি ছাগল বিতরণ
করা হয়। ইতিমধ্যে তাদের এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা
হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here