যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে

0
8

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সারাদেশে একযোগে সকল উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিচালক শান্তনু ইসলাম সুমিত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক নূর ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চিন্ময় সাহা, সদস্য মাহতাব নাসির পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। উল্লেখ্য যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজক কমিটির সদস্য সচিব নির্মল কুমার হাজরা বলেন, এবার মোট ১০ টি ইভেন্টে মোট ৩ হাজার ৫৬০ জন প্রতিযোগী নিবন্ধন করে। এর মধ্যে এক হাজার জনকে বাছাই করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here