পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

0
7

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংযোগ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশানারা পারভীন, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুতুব উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক মোঃ মোমিন সানা, প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, সেলিনা পারভীন, বিজন বিশ্বাস এবং খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা ও শারীরিক চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ ও মননশীল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ গ্রামীণ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্ভাবনাময় ক্রীড়াবিদ তৈরিতে বিশেষ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের খেলার মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here