শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিফাত (১৯) নামের আরও এক আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সুবর্ণখালী কামাড়বাড়ী থেকে সাড়াতলা রোডের সুবর্ণখালী তিন রাস্তার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ডাবলু উপজেলার সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত মেহেদী হাসান রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুবর্ণখালী এলাকায় একটি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ডাবলু ও পেছনে থাকা আরোহী রিফাত ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সাকিব পরীক্ষা-নিরীক্ষা শেষে মোটরসাইকেলচালক ডাবলুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত রিফাত বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














