স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান ।
দলীয় মনোনয়নের জন্য আবেদন করার বিষয়টি জানিয়ে তিনি চুড়ামনকাটি ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
মাস্টার মিজানুর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চুড়ামনকাটি ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছি। এ জন্য আমি সবার কাছে দোয়া কামনা করছি।
বিগত দিনের দলীয় সকল রাজনৈতিক কর্মকান্ডে আমি নিরলসভাবে কাজ করেছি। আমার নামে একাধিক মামলা, হামলা চালিয়ে জখমসহ বাড়ি ঘর ভাংচুর করেছিলো আওয়ামীলীগের সন্তাসীরা। শত হামলা মামলার পরও আমি ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে কাজ করে গেছি।
আমি আমার প্রিয় চুড়ামনকাটি ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করছি।’














