চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর হবার আহবান

0
9

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা
মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই- গুলশান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সে লিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউল রহমান লাল, সুকপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি,
ধুলিয়ানি ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান প্রমূখ।
এ সময় বভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলা ব্যাপী আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে চোরাচালান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নিয়ন্ত্রণে সকলের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরো কঠোর ভাবে
পুলিশের ভূমিকা রাখার পরামর্শ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here