পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু

0
16

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ২য় ধাপে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১০ ও ১১ নভেম্বর ২০২৬ খ্রি. উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন এবং ট্যাব বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ, সদস্য সচিব এস এম ইমদাদুল হক এবং পৌর সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে উপজেলার পৌরসভা এবং হরিঢালী, সোলাদানা, লস্কর, গদাইপুর ও চাঁদখালী ইউনিয়নের মোট ৬ জন সুপারভাইজার ও ৫৪ জন তথ্য সংগ্রহকারীর মাঝে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় ট্যাব বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও জনকল্যাণমুখী উদ্যোগের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ের এই কর্মীরা স্ব স্ব এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করবেন, যা সুষ্ঠুভাবে কার্ড বিতরণে বিশেষ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও রাস মন্দির কমিটির নবনির্বাচিত সভাপতি তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মিরাজুল ইসলাম মিরাজ, ইউনূস মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কাজ শুরু করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here