মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার

0
8

মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত সাবিত খান চাঁপাইনবাবগঞ্জ জেলার সোলিমাবাদ খানপাড়া এলাকার বাসিন্দা ফিলটার খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে কয়লা খালাস এবং বহনের কাজে নিয়োজিত ছিল ‘মেসার্স আল্লাহ সহায়’ নামে একটি বাল্কহেড-কার্গো। সাবিত খান ওই বাল্কহেড কার্গোতে এস্কর্ট (নিরাপত্তাকর্মী বা প্রতিনিধি) হিসেবে দায়িত্ব পালন করতে সম্প্রতি গত দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোংলায় আসেন।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে তিনি মোংলা নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে স্রোতের টানে তিনি তলিয়ে যান। আশপাশের মানুষ বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালান, তবে মুহূর্তের মধ্যেই তিনি গভীর পানিতে তলিয়ে গিয়ে দৃষ্টির আড়ালে চলে যান।
তাকে উদ্বার করতে নৌবাহিনী – কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের উদ্বারকারী দল মোংলা নদীতে উদ্বার অভিযান চালিয়েছিলো।
আজ ৯টা ১০ মিনিটে সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here