চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ট্রাক- মটরসাইকেল সংঘর্ষে নিহত,বান্ধবী আহত

0
16

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার এক ছাত্রদলের নেতা মটরসাইকেলে করে ঝিনাইদহে বান্ধবীকে পৌছে দেবার কালে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা বান্ধবী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় বাজার পাড়ার আসলাম হোসেনের ছেলে পৌর ছাত্রদলের যুগ্নআহবায়ক আমিনুল ইসলাম সৌরভ(২৫) তার বান্ধবী রিয়া খাতুন কে তার খালার বাড়িতে পৌছে দেবার জন্য ঝিনাইদহের উদ্যেশে রওনা দেয়। এসময় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারে একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনায় আহত রিয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here