এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে খাদ্যের সন্ধানে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় একটি বিরল প্রজাতি
কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে ১১টার
দিকে স্থানীয় সাহা পাড়ার অনন্ত স্মৃতি সড়কে। বন বিভাগ কর্মীরা হনুমানটিকে উদ্ধার
করে প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, খাদ্যের সন্ধানে কয়েকটি কালোমুখো হনুমান অনন্ত স্মৃতি সড়কে
ঘোরাঘুরি করছিল। এ সময় বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল যাওয়ার পথে বড়
মায়া হনুমানটিকে ধাক্কা দিয়ে আহত করে। খবর পেয়ে বন বিভাগ কর্মী আতিয়ার রহমান
হনুমানটিকে উদ্ধার করে প্রাণি সম্পদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন।
প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, হনুমানটিকে মৃত অবস্থায়
হাসপাতালে আনা হয়।
এ ব্যাপারে বন বিভাগ কর্মকর্তা সমিরন বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া
হনুমানটিকে মাটি চাপা দেয়া হয়েছে।














