ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সন্নিকটে এই দূর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে স্বপন কুমার রায় নামে এক ব্যক্তি তার স্ত্রী হান্না সরকারক নিয়ে মোটরসাইকেল যোগে খুলনা থেকে চুকনগর অভিমুখে আসছিলেন। মোটরসাইকেলটি ডুমুরিয়া ফায়ার সার্ভিসের (গোলনা) সন্নিকটে পৌঁছুলে বিপরীত দিক থেকে খুলনা-সাতক্ষীরা রুটের একটি দ্রুতগতি সম্পন্ন যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে দুইজনই মহাসড়কে ছিটকে পড়ে, কিন্তু চালক বাসটিকে নিয়ন্ত্রণ করতে না পারায় স্বপন রায়কে চাপা দিয়ে চলে যায়। একই সময়ে খুলনা থেকে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহী বাস হান্না সরকারকে চাপা দেয়। এ ঘটনায় স্বামী স্ত্রী দুজনই ঘটনাস্থলে নিহত হন বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্ততঃ ৫ জন আহত বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম জানিয়েছেন। নিহতদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর বলে জানা গেছে।
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ...
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের পৌনে ১কিঃ মিটার দৈর্ঘ্য লস্কর-বাইনতলা নির্মানধীন সেতু'র কাজের ৭৬ ভাগ অগ্রগতি হলেও এখন অপেক্ষা শুধু...
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উত্তাল যশোরের রাজপথ। বুধবার বিকেলে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের রাজপথ...
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল
স্টাফ রিপোর্টার : যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরীপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল। বুধবার বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ...
খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায়...
দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
যশোর ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি...












