কেশবপুরে মৎস্য ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

0
9

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে মৎস্য ঘেরের পানি থেকে আনসার গাজী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ
উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মোমিনপুর-দেলঘাটা বিলের
টিটাবাজিতপুর গ্রামের এরশাদ আলীর মৎস্য ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে। তিনি ওই ঘেরে
শ্রমিক হিসাবে কাজ করতে আসেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে মৎস্য ঘেরের পানিতে একটি মরদেহ
ভাসতে দেখেন লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়
জমে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
সিআইডির একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হন।
এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক মিজবাহ উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে
বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here