পাইকগাছায় ব্যবসায়িকে মারপিট করে মটরসাইকেল ও টাকা ছিনতায়ের অভিযোগ

0
367

পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে মাছ ব্যবসায়ী মটরসাইকেল চালককে মারপিট করে মটরসাইকেল ও টাকা ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে পৌরসভার জিরোপয়েন্টস্থ বরফ মিলের সামনে। অভিযোগে জানা যায়, উপজেলার হাড়িয়ারডাঙ্গা গ্রামের ফজলু করিম সরদারের ছেলে গোলাম কিবরিয়া রুহিন একজন মাছ ব্যবসায়ী। ঘটনার দিন আঠারমাইল থেকে মাছ বিক্রি করে বাড়ী ফিরছিল। প্রতিমধ্যে পাইকগাছা জিরোপয়েন্টস্থ বরফ মিলের সামনে পৌছালে নাইম মোড়ল ও নয়ন মিস্ত্রীর নেতৃত্বে কতিপয় দুস্কৃতিকারীরা রুহিনকে গতিরোধ করে মারপিট করে মটরসাইকেল থেকে ফেলে দেয়। এ সময় তারা ১৫০ সিসি একটি হাংক মটরসাইকেল ও তার কাছে থাকা মাছ বিক্রির ২২ হাজার ৮৩০ টাকা নিয়ে চলে যায়। স্থানীয়রা আহত রুহিনকে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ঘটনার বর্ণনা দিয়ে রুহিনের পিতা ফজলুল করিম সরদার বলেন, রোববার আদালতে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here