পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে পুশবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রয় ও সংরক্ষণের অপরাধে এ সময় ৪ জন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে উপজেলার লস্কর ইউনিয়নের আমতলা এলাকায় সড়ক ও আশপাশের স্থানে ভ্রাম্যমাণ ও তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্যানে ও ড্রামে রাখা চিংড়ির মান ও পরিবেশ যাচাই-বাছাই করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর কুমার সরকার এবং বাংলাদেশ নৌ পুলিশের এসআই জয়ন্ত হোড়সহ নৌ পুলিশের একটি দল। অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, “নিরাপদ ও মানসম্মত মৎস্যপণ্য নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সামান্য বাড়তি লাভের আশায় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি রাখা বা কোনো ধরনের ক্ষতিকর পদার্থ প্রয়োগ করলে তা যেমন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে, তেমনি দেশের চিংড়ি খাতের সুনামও ক্ষুণ্ন হয়। আইন মেনে স্বাস্থ্যসম্মতভাবে ব্যবসা পরিচালনা করতে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি; অন্যথায় নিয়মিত এমন অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














