জি এম ফারুখ হুসাইন : ব্যবসার লাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় এবং দীর্ঘদিন ধান মজুদ রাখার অপরাধে মণিরামপুরে পাঁচ আড়তদার ও এক চাতাল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী এই অভিযান পরিচালনা করে ৪২ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান ও উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান এসময় উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, অভিযান পরিচালনাকালে দেখা যায় পৌর এলাকার বিজয়রামপুরে ভাই ভাই রাইস মিলের গুদামে দীর্ঘদিনের পুরনো ধান মজুদ রয়েছে। এই অপরাধে চাতাল মালিক মামুনুর রশিদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স, চালান রশিদ ও মূল্যতালিকা না থাকায় মণিরামপুর বাজারের চালের আড়তদার লাল্টু কুণ্ডুকে পাঁচ হাজার, তরুণ কুণ্ডুকে দশ হাজার, পেঁয়াজ ব্যবসায়ী আক্তার হোসেনকে পাঁচ হাজার, আলু ও পেঁয়াজ ব্যবসায়ী আবুল কাশেমকে দুই হাজার এবং আলু ব্যবসায়ী শাহাব উদ্দিনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













