কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রার আমাদি ইউপির হরিনগর (হড্ডি) গ্রামের রিমা বেগম (২৩) নামের এক অসুস্থ গৃহবধূকে জোর পূর্বক বিষ পানে হত্যার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পাষণ্ড স্বামি গোলাম কিবরিয়া কে পুলিশ আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল ২ মে শনিবার রাত ৯টার দিকে বিষ পান করালে রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ রিমা, হরিনগর (হড্ডি) গ্রামের সোহরাব আলী সানার পুত্র গোলাম কিবরিয়া সানার স্ত্রী। এবং পার্শবর্তী উপজেলা পাইগাছার চাঁদখালি ইউনিয়ের পূর্ব গজালীয়া গ্রামের মৃত্যু মজু গাজির কন্যা। স্থানিয় সূত্রে যানাযায়, রিমা তিন মাস আগে দ্বিতীয় বার কন্যা সন্তানের জননী হয়। সেখান থেকে শারীক ভাবে অসুস্থ। পাষণ্ড স্বামি ঘটনার দিন রাত ৯ টার দিকে রিমাকে ঔষধ বলে বিষ খাওয়ায়। এর পর ধীরে ধীরে বিষ ক্রিয়া শুরু হলে বুক যন্ত্রনা করতে থাকে। সেই মুহুর্তে স্থানিয় এক পল্লী চিকিৎসক জেহের আলীকে নিয়ে আসলে তিনি অবস্থার অবনতি দেখে রিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেকে হস্থান্তর করলে খুমেক হাসপাতালে যাওয়ার পথে রাত ৩ টার দিকে পথিমধ্যে রিমা মারা যায়। এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন সাংবাদিকদের বলেন, কেউ বলছে রিমাকে হত্যা করা হয়েছে আবার কেউ বলছে রিমা নিজেই বিষ খেয়েছে। এজন্য আমরা তদন্ত পুর্বক ব্যাবস্থা নিব। লাশ ময়না তদন্তের জন্য খুমেকে হস্থান্তর করা হয়েছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














