আনিছুর রহমান : সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করার উদ্যোগ গ্রহন করেছে। এদিকে ধান ক্রয়ে যেন কোন প্রকার র্দূনীতি, স্বজনপ্রীতি বা কারো রোয়ানলে পড়তে না হয় তার জন্য স্ব স্ব ইউনিয়নে জন সম্মুখে লটারীর ব্যবস্থা গ্রহন করেছে কৃষি অধিদপ্তর। সেই লক্ষ্যে রবিবার সকাল ১১টার সময় মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়নের তালিকা ভুক্ত ২৭৯১ জন ইরি বোরো ধান চাষিদের মাঝে ওপেন হাউজে লটারী করে ২৭২ জন চাষির ভাগ্য নির্ধারন করা হয়েছে। এবং আরো ১৩৫ জনের নাম অপেক্ষা মান রাখা হয়েছে। লটারী খেলাটি পরিচালনা করেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি সামছুল হক মন্টু, লটারী তদারকী কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ চন্দ্র সরকার, ইউনিয়ন আ,লীগের সভাপতি মাষ্টার খোরশেদ আলম, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাউসার আহমেদ, সাংবাদিক আনিছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ভগিরাত চন্দ্র ও সুব্রত বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন, পরিষদ সচিব এনামুল কবির, ইউপি সদস্য আব্দুল গফুর, শরিফুল ইসলামসহ সকল সদস্য/সদস্যা বৃন্দ, তথ্য সেবা কেন্দ্রের সোহাগ হোসেন ও ইউনিয়নের ধান চাষি কৃষকরা। উল্লেখ্য ঝাঁপা ইউনিয়নের লটারীতে ভাগ্য নির্ধারন করা ২৭২ জন ধান চাষিদের প্রত্যেকের কাছ থেকে ১ মেট্রিকটন করে ধান ক্রয় করবে সরকার। এ বিষয়ে উপজেলা কুষি কর্মকর্তা হীরক কুমার বলেন, ইতি পূর্বে সরকারী ভাবে ধান ক্রয়ে অনেক র্দূনীতি হয়েছে। প্রকৃত ধান চাষিরা সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারেনি। যার কারনে এ বছর ধান চাষিদের উপস্থিতিতে প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে লটারীর ব্যবস্থা করেছি। লটারীতে জিতা কৃষকদের আর ভুগান্তি পেতে হবেনা, তারা সরাসরি সরকারের কাছে প্রতিমন ধান ১০৪০ দরে বিক্রি করতে পারবে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














