কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : একাত্তর টেলিভিশনকে বয়কট ঘোষনা ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। এ কর্মসুচির আয়োজন করেন সাংবাদিক, সাংস্কৃতিক ও সুশিল সমাজ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম, রায়হান। বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক নিজাম জোয়ারদার বাবলু, দেলোয়ার কবীর, এম,এ জলিল, শামিমুল ইসলাম, জেলা সাংস্কৃতিক ঐক্যজোটের সাধারন সম্পাদক বাবলু আক্তার লাল্টু, স্থানীয় আমেনা খাতুন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুল। বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুকে অবিলম্বে একাত্তর টিভির কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে নুরকে বয়কট করার ঘোষনা দেন সাংবাদিক সমাজ। মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ একাত্ব ঘোষনা করে অংশ নেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













