শ্যামনগর প্রতিনিধি ঃ বে-সরকারি সংস্থা নবলোক এর আয়োজনে সাতীরার শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে কৃষক সমাবেশে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ (অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ইউপি চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবুর সভাপত্বিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহিরুল ইসলাম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জি এম মাহফুজুর রহমান ও ব্রজেন্দ্রনাথ রায়, নবলোক এর প্রকল্প কর্মকর্তা মোঃ আবু কাসেদ, প্রকল্প সমন্বয়কারী আব্দুল গফুর, প্রকল্প ফ্যাসিলিটেটর মোঃ কাজী হাসিবুল হাসান ও নাছিমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন । কৃষক সমাবেশে নবলোক এর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগনের অভিযোজন স্বমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালীকরন প্রকল্পের নারী ও পুরুষ কৃষকের ভূমিকা নিয়ে নারী কৃষকগণ তাদের এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে আলোচনায় অংশ গ্রহন করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














