সাতক্ষীরা প্রতিনিধি ঃ ‘প্রকৃত মানুষ হতে অর্থ নয়, মনুষ্যত্বের দরকার হয়, সামর্থ থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবন্ধী মানুষিকতা মুক্ত সমাজ চাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। প্রতিবন্ধী মানুষিকতা মুক্ত সমাজ চাই সংগঠনের আয়োজনে শনিবার দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে উক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি আতিকুজ্জামান শাহেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিবন্ধী মানুষিকতা মুক্ত সমাজ চাই সংগঠনের প্রধান উপদেষ্টা সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক রোকনুজ্জামান, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ। বক্তারা এ সময় প্রতিবন্ধী মানুষিকতা মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














