আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে সুপার সাইকোন আম্ফানে ভেড়ী বাঁধ ভাঙ্গন কবলিত পানিবন্দি মানুষ অত্যান্ত কষ্টকর ও বেদনাদায়ক অবস্থায় রয়েছে। তাদের জীবন যাপন পরিস্থিতি খুবই নাজুক। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা ও বাঁধ নির্মান করে রক্ষা করা খুবই প্রয়োজন। গতকাল শ্রীউলায় অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণকালে জার্মানের ডেপুটি হাই কমিশনার কনস্ট্রানজা ঝিরিনজার উপরোক্ত কথা বলেন। জার্মান এ্যাম্বেসির অর্থায়নে ও মিনা ফাউন্ডেশনের সহযোগিতায় শ্রীউলা ইউনিয়নের ৩ হাজার ও প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়াা গ্রামের ৩০০ পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ডেপুটি হাই কমিশনার কনস্ট্রানজা ঝিরিনজার। প্রত্যেককে ২৫ কেজি কওে চাল, ২ কেজি ডাল, সাবান, মাস্ক ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে ডেপুটি হাইকমিশনার বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে বাঁধ ভেঙে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এটা অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক দৃশ্য। বাংলাদেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে জার্মান সরকার সার্বিক সহযোগিতা করে থাকে। এজন্য আমরা খাদ্য সহায়তা দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি। ভবিষ্যতে এ অঞ্চলের মানুষ যাতে আরও বেশি আর্থিক সহায়তা পায় তার জন্য জার্মান সরকারের প থেকে আমি সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাব। এসময় এএসপি (দেবহাটা সার্কেল) আলহাজ্ব শেখ ইয়াসিন আলি, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদিস সানা প্রমুখ উপস্থিত ছিলেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













