নিজেস্ব প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, শুক্রবার সকালে উপজেলার খালিশপুর বাস ষ্টান্ডে ঢাকাগামী পরিবহনের সাথে ধাক্কা খেয়ে পথচারী জীবন নগর উপজেলার আব্দুল হামিদের পুত্র মামুনুর রশিদ নিহত হয়েছে। অপর দিকে উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের জানলা কাটা ব্রীজের পাশে গরু বোঝায় একটি পিকাপ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গরু ব্যবসায়ী ঝিনাইদহ সদরের হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের পুত্র সবুজ হোসেন নিহত হয়েছে। এ সময় গাড়ীতে থাকা দুইটি গরু মারা গেছে। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খালিশপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় মামুনুর রশিদ নামের একজন মারা গেছে যার লাশ মহেশপুর থানায় আছে ও সেজিয়া এলাকায় ঝিনাইদহের এক জন গরু ব্যবসায়ী মারা গেছে। আমি ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














