খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় করোনায় খাদ্য সংকটে পড়া কর্মহীন পরিবারের মাঝে উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক ও যুবলীগ নেতা রাকিব হাসান শাওনের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। দ্বিতীয় ধাপে তিন সহ¯্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিতে উপজেলার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে ঘুড়ে বেড়াচ্ছেন। গ্রাম ও পাড়া মহল্লায় গিয়ে অসহায় পরিবারের হাতে খাবার তুলে দিচ্ছেন। শুনছেন তাদের দুঃখ দুর্দশার কথা। এরই ধারাবাহিকতায় তিনি বুধবার উপজেলার ছাতিয়ানতলা বাজার পূজা মন্ডপের সামনে শতাধিক অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন। খাদ্যের প্যাকেজে ছিল চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনী দ্রব্য। এর আগে শাওন প্রথম ধাপে উপজেলায় তিন সহ¯্রাধিক পরিবারকে খাদ্য প্রদান করেন। বুধবার খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় ধারাভাষ্যকার কুমার কল্যাণ, সোনালী ব্যাংক যশোর বাজার শাখার ম্যানেজার সাইফুল ইসলাম, দরাজহাট ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আকবার পাতি, খন্দকার সেলিম রেজা ও আলমগীর হোসেন। উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে রাকিব হাসান শাওন বাঘারপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করে হেরে যান। নিজের নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে তার। ব্যবসার পাশাপশি রাজনীতি ও জনসেবায় সরব উপস্থিতি রয়েছে শাওনের। চলমান করোনায় পরিস্থিতিতে দরিদ্র, অসহায় ও নি¤œ আয়ের মানুষের মাঝে শাওনের খাবার বিতরণ উপজেলার সর্বমহলে প্রশংসিত হয়েছে। তার দেওয়া খাবার পেয়ে এমন শতশত পরিবারের মুখে হাঁসি ফুটেছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













