মগিুরা প্রতিনিধি ॥ মাগুরা সদর উপজেলার নন্দলালপুর গ্রামে ফসলের জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে জাকির হোসেন লিটন (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপরা। নিহত জাকির হোসেন নন্দলালপুর গ্রামের মুন্সি মনসুর আহমেদের ছেলে। গতকাল সোমবার রাত ৯টার দিকে নন্দলালপুর গ্রামের পশ্চিম পাড়া চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, নন্দলালপুর গ্রামের শরিফুল ইসলাম শরি ও তার স্বামী জাকির হোসেন লিটনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সোমবার রাতে তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শরিফুল ইসলাম শরিসহ তার লোকজন। ঘটনার সময় লিটন নন্দলালপুর গ্রামের পশ্চিম পাড়া চায়ের দোকানে বসে ছিলেন। হেলেনা বেগম আরো জানান, সোমবার বিকালে স্থানীয় মাঠে মসুড় েেত সেচ দেয়াকে কেন্দ্র করে শরিফুল ইসলামের সাথে বাক বিতন্ডা হয়েছিল লিটনের। যার সুত্র ধরে পূর্ব পরিকল্পিত ভাবে শরিফুল ইসলাম ও তার লোকজন তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় জাকির হোসেন লিটন নামের এক কৃষককে রক্তাক্ত অবস্থায় ২৫০শয্যা সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন লিটন। মাগুরা সদর থানা অফিসার ইন চার্জ (ওসি) জয়নাল আবেদিন বলেন, ‘নন্দলালপুর গ্রামে ফসলের জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ’।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













