চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সদস্য ও নারায়নপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য মোছাপকাক্কা (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে তিনি উপজেলার হাজরাখানা গ্রামের নিজ বাড়িতে মারা যান। হার্টের সমস্যাসহ নানা জটিল রোগে তিনি ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। মৃত্যুর খবরে সকাল থেকেই দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতবৃন্দ মরহুমের বাড়িতে ছুটে যান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ জোহর স্থানীয় ঈদগাহ ময়দানে প্রবীন এই বিএনপি নেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খাঁন, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী ও এমএ সালাম, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন ও আনিছুর রহমান, বিএনপি নেতা তরিকুল ইসলাম ডাবলু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএম আজিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, বিএম বাবুল আক্তার, অহিদুল ইসলাম ভোদড়, আঃ রহিম, আওয়ামীলীগ নেতা ও সংশ্লিষ্ঠ ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন, ইউপি সদস্য মোস্তাক আহমেদ, আ’লীগ নেতা শামীম রেজা, আমির হোসেন, শাহিনুর রহমান শাহীন, বিদ্যুত হোসেন, ইউছুপ আলী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান, যুবনেতা সালাউদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম ওয়াসিম, মঈনউদ্দিন, রিংকু, ফারুক হোসেন, ছাত্রনেতা জসিম উদ্দিন, রকি, হাকিম রেজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয়রা অংশ গ্রহন করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













