কামরুজ্জামান লিটন ঝিনাইদহ ॥ উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতিসহ আওয়ামীলীগ সমর্থিত প্যানেল ১৩টি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি সমর্থিত প্যানেল ৬টি পদে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গভীর রাতে নির্বাচন কমিশনার এ্যাড. আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে এ্যাড. খান আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. জাকারিয়া মিলন নির্বাচিত হন। সহ-সভাপতি পদে আব্দুল খালেক-১, সহ-সাধারণ সম্পাদক পদে আব্বাস উদ্দিন, হিসাব নিরীক পদে আব্দুল খালেক সাগর, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক পদে আব্দুল আলিম-৩, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে গৌতম কুমার বিশ্বাস, ধর্মীয় ও আপ্যায়ণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম জাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শাহিনুল ইসলাম শাহিন, সদস্য পদে মীর সাখাওয়াত হোসেন, হাবিবুল্লাহ বাহার, মঞ্জুরুল ইসলাম, সুভাষ বিশ্বাস মিলন, আসাদুজ্জামান বাবু, আ,ম সোহানুর জোয়ার্দ্দার সাথী, বীনা খাতুন, মুশফিকুর ওয়ালিদ ইমরোজ, মুস্তাফিজুর রহমান মিথুন নির্বাচিত হন। নির্বাচন কমিশনার এ্যাড. আজিজুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়ে রাত ১ টার দিকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ২৭৩ জন ভোটারের মধ্যে ২৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














