ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের ৬ উপজেলায় লাইসেন্স ও নবায়নবিহীন কিনিক এবং ডায়াগনেস্টিক সেন্টারগুলোর চরম অব্যাস্থপানা তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন ঝিনাইদহের একটি আদালত। ঝিনাইদহ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস স্বপ্রণোদিত হয়ে ফৌজদারী কার্যবিধির ১৯০(১) ধারার বিধান মতে আমলে নিয়ে ২৬ নভেম্বর এই আদশে দেন। আদশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে আদালতে প্রতিবদেন দাখিলের নির্দেশ দিয়েছেন। আদেশে তদন্তকারী কর্মকর্তাকে তদন্তকালে যাবতীয় তথ্য ও দালিলিক স্যা-প্রমান সরবরাহ করতে ঝিনাইদহ সিভিল সার্জনকেও নির্দেশ দেন। তদন্ত প্রাপ্তির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২০২০ সালের ২৪ ডিসেম্ব। বিভিন্ন পত্রিকায় গত ২১ আগষ্ট “ঝিনাইদহের ১৬৯ কিনিক ও ল্যাব লাইসন্সে ছাড়াই চলছে” শিরোনামে তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে আদালতের দৃষ্টিগোচর হলে তা আমলে নেন। আদালত মনে করেন উল্লেখিত সংবাদ সত্য হলে তাতে যেমন বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২২ ও ২৮ ধারায় বর্ণিত অপরাধের অস্তিত্ব রয়েছে, তেমনি ঝিনাইদহবাসির আইনগত ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের সামিল মর্মে প্রতীয়মান হয়। ফলে এ বিষয়ে বিস্তারিত তদন্তের আবশ্যকতা রয়েছে। আদালত তদন্তকারী কর্র্মকাকে ৫টি নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলো হচ্ছে তদন্তকর্মকর্তা সংশ্লিষ্ট পত্রিকা, অনলঅইন ও টিভির সাংবাদিকদের সঙ্গে নিয়ে সরেজমিন তদন্ত করে মানচিত্র ও সুচিপত্র প্রস্তুত করবেন। সেখানে সােিদর বক্তব্য থাকবে। ঘটনাস্থলের স্থির চিত্র ধারণ পুর্বক প্রিন্ট করে ডকেটের সাথে যুক্ত করবেন। আলামত প্রাপ্ত হলে তা জব্দ করবেন। কোন কিনিকের অবহেলা বা ভুল চিকিৎসার কারণে কোন রোগী মারা গেলে প্রতিবেদনে উল্লেখ করবেন। যতদুর সম্ভব ভুক্তভোগী রোগী, তাদের আত্মীয় স্বজন এভং ঘটনা সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের সাি হিসেবে নির্বাচন করবেন। সংবাদে উল্লেখ করা হয় ঝিনাইদহ জেলার বেশির ভাগ কিনিক লাইসেন্স সবায়ন ছাড়াই মাসের পর মাস ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপজেলা পর্যায়ের কিনিকগুলোতে অহরহ অপচিকিৎসা চলছে। ডাক্তারের অবহেলায় প্রসুতির মৃত্যু ঘটছে। কিনিকগুলোতে চিকিৎসার উন্নত পরিবেশ নেই। নেই সর্বন চিকিৎসক বা প্রশিতি র্নাস। ১০ বেডের পরিবর্তে শয্যা বাড়িয়ে ৫০/৬০ জন করে রোগী ভর্তি করা হয়। নীতিমালা ভঙ্গ করার পরও এসব কিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার নতুন লাইসেন্স পাচ্ছে। পুরানো লাইসেন্স নবায়ন হচ্ছে। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস থেকে তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহের ৬ উপজেলায় মোট কিনিক ও ডায়াগনেস্টিক সেন্টরের সংখ্যা ১৭০টি। এর মধ্যে কিনিক রয়েছে ৮১টি। সুত্রমতে কোটচাঁদপুরের একটি কিনিকের লাইসেন্স নবায়ন আছে। বাকী ১৬৯টি কিনিকের লাইসেন্স নবায়ন নেই। এছাড়া ৮৯টি ডায়াগনেস্টিক সেন্টারের কোনটার লাইসেন্স ২০১৮ সাল থেকে নবায়ন করা হয়নি। সদর উপজেলার ডাকবাংলা, বৈডাঙ্গা, সাধুহাটী, বরোবাজার, কালীগঞ্জ, কোটচাঁদপুর, শৈলকুপা, হরিণাকুন্ডু, মহেশপুরের নেপারমোড় ও খালিশপুরের কিনিকগুলোতে সর্বন ডাক্তার থাকে না। কিনিক মালিক, ছেলে. স্ত্রী ও মেয়েরাই কোন কোন কিনিকের স্টাফ সেজে কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অপারেশন থিয়েটার ও রোগীর শয্যা রুমে নোংরা পরিবেশ বিরাজ করে। নেই দ নার্স। ফলে রোগীরা বিপদে পড়লে তেমন কোন সহায়তা পান না। ফলে প্রায় এ সব কিনিকে মৃত্যুর ঘটনা ঘটে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














