আলাউদ্দিন ভ্র্যাম্যমান প্রতিনিধি ॥ ঝিনাইদহে করোনা ভাইরাসে মনোয়ারা খাতুন (৬৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি জেলার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নিমতলা গ্রামের আবুল কাসেম মাস্টারের স্ত্রী। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, মনোয়ারা খাতুনের শারিরীক অসুস্থতা দেখা দিলে গত ১৯ নভেম্বর যশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীায় তার রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার মনোয়ারা খাতুন হাসপাতাল থেকে বাড়ি চলে আসেন। বাড়ি এসে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। ইসলামিক ফাউন্ডেশন জেলা প্রশাসক ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা নিয়ে লাশ দাফন করে। লাশ দাফনে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার কামরুল হাচান। উল্লেখ্য ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি এ পর্যন্ত ৬৩ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন করলো।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













