বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত আব্দুল্লাহ রানা তার জন্মভূমি যশোরের বাঘারপাড়ায় আগমন উপলক্ষ্যে উপজেলার হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন। শনিবার (০৫ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে যশোর-মাগুরা সড়ক পথে তিনি যশোর সীমান্তের সীমাখালী বাজারে পৌঁছান। এ সময় বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগ ও খাজুরা যুব সেবা সংঘ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে হাজারো নেতাকর্মী-সমর্থক স্লোগান সহকারে শত শত মোটর সাইকেল ও গাড়ী বহরে তাকে নিয়ে বাঘারপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। বাঘারপাড়ায় পৌঁছে আব্দুল্লাহ রানা সর্বপ্রথম উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দুপুর ২টার দিকে উপজেলা আওয়ামী লীগ অফিসে ছাত্রলীগের আয়োজনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল্লাহ খন্দকার, উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়, যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন, রুবেল রানা, ছাত্রলীগের সভাপতি বায়েজীদ হোসেন, সাধারণ সম্পাদক বিএম শাহজালাল ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া আব্দুল্লাহ রানাকে শুভেচ্ছা জানান বাঘারপাড়া পৌর ও জহুরপুর, বন্দবিলা রায়পুর, নারিকেলবাড়ীয়া, ধলগ্রাম, দোহাকুলা, বাসুয়াড়ি, জামদিয়া, দরাজহাট ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিকেলে বিশাল এই বহর খাজুরা বাজার হয়ে তার নিজ ইউনিয়ন জহুরপুরে পৌঁছালে সেখানেও তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ মোল্যা, সহ-সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগের সভাপতি বিএম আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত ডা. আবু সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ রানা। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














