সাতক্ষীরা প্রতিনিধি ঃ জেলা স্বোচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিস্কার, রাজপথের পরীক্ষিত যোদ্ধা দিয়ে কমিটি গঠন ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে মঙ্গলবার দুপুরে শহরের সঙ্গীতা মোড় এলাকায় একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর শহরের রাধানগর এলাকায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, জেলা স্বোচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন আহমেদ, সদর থানা স্বোচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান খোকা, আশাশুনি স্বেচ্ছা সেবক দলের সভাপতি শাহারিয়ার জামান কালিগঞ্জ স্বেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিন রাজ পথে আন্দোলন সংগ্রামে ছিলেন না। তারা এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের বহিষ্কার ও পকেট কমিটি দ্রুত বাতিল করে রাজপথের পরীক্ষিত সৈনিক দিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান। একই সাথে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করে খুলনা বিভাগীয় প্রতিনিধি দল সাতক্ষীরায় প্রবেশ করলে তাতে যদি কোন প্রকার অনাকাংখিত ঘটনা ঘটে। তাহলে তার দায়ভার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও বিভাগীয় প্রতিনিধিদল তার দায়ভার গ্রহন করবে
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...
খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো : খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন
কবিরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর)
সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনের তার...
যশোরে জাতীয় যুব দিবস উদযাপন
যশোর প্রতিনিধি : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের...
বাঘারপাড়া কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বিধি মেনেই খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলার...
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মেহগনি গাছের ডালপালা কর্তন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির...
যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
যশোর অফিস :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব...













