সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের গেইট উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা আইনজীবি সমিতির আয়োজনে মঙ্গলবার দুপুরে আইনজীবি সমিতি থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জজ কোর্টের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. এম শাহ আলম, সহসভাপতি এড. গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম, এড. এস এম হায়দার, এড. শেখ আব্দুস সাত্তার প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের জন্য একনেকে রাস্তা অনুমোদিত হলেও এখনও পর্যন্ত সেখানে জেলা প্রশাসনের পাঁকা পাঁচিল রয়েছে। এই পাঁকা পাচিলের কারনে আইনজীবিদের জীবনের ঝুকি নিয়ে সড়কের উপর দিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেতে হয়। বক্তারা এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সরসরি যাতায়াতের জন্য ওই পাচিল ভেঙে সেখানে গেইট ও রাস্তা করার জোর দাবী জানান।
মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের...
এইচএসসি ও আলিমের ফলাফলে মনিরামপুরে মেয়েরা এগিয়ে…..
রাহাত আলী,মনিরামপুরঃ শিক্ষা, দীক্ষা আর মননশীলতার আলোয় প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র। ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে যশোরের...
বাঘারপাড়ায় পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে মির্জাপুর
পারভেজ আহম্মেদ, খাজুরা (যশোর) : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও যশোরের বাঘারপাড়া উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠান থেকে ২১১...
চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে সংস্কৃতিকর্মীদের...
বিএনপির কেন্দ্রীয় নেতা অপুর পূজা পরবর্তী মতবিনিময়
কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ,পূজা উদযাপন ফ্রন্ট,ও হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গের সাথে শারদীয় দূর্গাপূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত...













