স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনায় আব্দুল আজিজ নামে এক কৃষকলীগ নেতার আঙুল কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত আব্দুল আজিজ বলিদাপাড়া এলাকার ফটিক বিশ^াসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে বলিদাপাড়া এলাকার আব্দুল হানেফ এর ছাগল আব্দুল আজিজের মসুরীর ক্ষেতে যায়। এ সময় আব্দুল আজিজ বকাবকি শুরু করে। এ নিয়ে আব্দুল আজিজ ও আব্দুল হানেফের মধ্যে বাকবিত-া শুরু হয়। এর একপর্যায়ে আব্দুল হানেফের হাতে থাকা কাঁচি দিয়ে আজিজকে কোপ দেয়। এতে আজিজ ঠেকাতে গেলে তার হাতের একটি আঙুল কেটে ঝুলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা কৃষকলীগের সদস্য আব্দুল আজিজকে কাঁচি দিয়ে আঙুল কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













