হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : রাজগঞ্জ বাজারের হরিতকি তলা মোড়ে অবৈধ ভাবে ইজি ভ্যান স্ট্যান্ড গড়ে উঠায় পথচারীরা ওই মোড় ও রাস্তা দিয়ে চলাচল করতে ব্যাপক ভোগান্তি পাচ্ছে। ছোট-খাটো দুর্ঘটনাও ঘটছে এখানে, এমন কথা জানিয়েছেন ভুক্তভোগী পথচারীরা। সরেজমিনে দেখা গেছে, ইজি ভ্যান চালকরা তাদের ভ্যান গাড়ী নিয়ে উল্লেখিত স্থানে রাস্তার উপর রাস্তা দখল করে দাড়িয়ে থাকে এবং সেখান থেকেই যাত্রী উঠানো ও নামানো করে। ইজি ভ্যান চালকদের সরে দাড়াতে বলা হলেও কোনো কথা শুনতে চাইনা। এতে ওই রাস্তায় চলাচলরত সাধারণ পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে রাজগঞ্জ বাজারের হাটের দিন সোমবার ও বৃহস্পতিবার এই ভ্যান যটের সৃষ্টি হয় এবং দুর্ঘটনাও ঘটে। এব্যাপারে স্থানীয় গোবিন্দ দাস ও উজ্জল মোল্লাসহ কয়েকজন ব্যবসায়ী বলেন- এই ইজি ভ্যান চালকরা সব সময় রাস্তা দখল করে বসে থাকে। যাত্রী উঠানো-নামানো করে। এতে চরম বিপদে থাকে পথচারীরা। এদিকে এই রাস্তায় চলাচলরত কয়েকজন পথচারী জানান- এখানকার ইজি ভ্যান চালকরা যাত্রীদের কাছ থেকে সব সময় অতিরিক্ত ভাড়া আদায় করে। অচেনা যাত্রী পেলেই গলাকাটা ভাড়া আদায় করে থাকে। অত্যান্ত ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ এই হরিতকি তলা মোড় থেকে অবৈধ ভাবে স্থাপিত ইজি ভ্যান স্ট্যান্ডটি অন্যস্থানে সরিয়ে নিয়ে তাদের কার্যক্রম চালানোর জন্য প্রশাসনের হস্তপে কামনা করেছেন ভুক্তভোগী পথচারীরা।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













