কপিলমুনি প্রতিনিধি ঃ শনিবার সকাল ১১টায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দারের সভাপত্বিতে ও সাংবাদিক মুস্তাফিজুর রহমান পারভেজের পরিচালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমজাত বেগম, কপিলমুনি ইউননিয়ন আঃলীগের সভাপতি যুগোল কিশোর দে, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক রহিমা আক্তার শম্পা, কপিলমুনি প্রেসকাবের সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, জি এম হেদায়েত আলী টুকু, শিক স্বপন কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, কপিলমুনি জনতা ব্যাংক শাখার সাবেক ম্যানেজার শেখ আব্দুর রশীদ, আমিনুল ইসলাম বজলু, এইচ এম শফিউল ইসলাম, সরদার মোজাফ্ফর হোসেন, রফিকুল ইসলাম খান, প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, কপিলমুনি ইউপি সচিব মোঃ আব্দুল গণি গাজী, অবসর প্রাপ্ত সচিব নারায়ণ চন্দ্র দাশ, কপিলমুনি ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সঞ্জয় দাশ, এস আই আব্দুল আলীম, এএসআই শরিফুল ইসলাম, কপিলমুনি ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইউনুছ আলী মোড়ল, রবিন অধিকারী, অজিয়ার মোড়ল, হরিঢালী ইউপি সদস্য শংকর বিশ্বাস, সংরতি ইউপি সদস্য কাকলী বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এছাড়া সচিব মহাদয় বাণিজ্য মন্ত্রণালয়ের আওয়াতাধীন কপিলমুনি মোকামের টিসিবির ডিলার সাদিয়া এন্টারপ্রাইজের নিত্যপণ্য তৈল, চিনি ও ডাউল ভোক্তা পর্যায়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর কপিলমুনি হাসপাতালের কাজের উন্নয়ন, কপিলমুনি জাফর আওলীয়া ফাজেল ডিগ্রী মাদরাসা পরিদর্শন করেন। পরিদর্শন পর্বে তিনি বলেন, যেহেতু এ এলাকায় আমার জন্ম। তাই সংগত কারণেই এলাকার উন্নয়ন ও আমার এলাকাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব বোধ থেকে সরে যেতে পারিনা। আমার এলাকার সর্বশ্রেণীর মানুষ সুন্দর ও সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবে এটাই আমার আশা। তাই এলাকার সকলকে সাথে নিয়ে আমার সীমাবদ্ধতার মধ্যে থেকেই এলাকার উন্নয়ন করে যেতে চাই। শনিবার কপিলমুনিতে সরকারী সফরের পরিশেষে মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের শিার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কুশল বিনিময় পর্বে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সন্মানে মানপত্র পাঠ করেন মেহেরুন্নেচ্ছার ছাত্রী রাবেয়া বশ্যী।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














