কুয়াদা (যশোর) সংবাদাদাতা ॥ মহামারী করোনভাইরাস প্রাদুর্ভাবে গৃহবন্দি অসহায় ১০ শ¯্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নী। তিনি নিজ অর্থায়নে কুয়াদাসহ যশোর সদরের ২টি ইউনিয়ন ও মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও পরিবহন শ্রমিকদের মাঝে তার পক্ষে বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার রামনগরের দরিদ্র পরিবারের মাঝে অগ্নীর পক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল করিমসহ নের্তৃবৃন্দ ত্রাণ বিতরণ করেন। পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১কেজি লবণ, ৫০০গ্রাম তেল ও সাবান বিতরণ করেন। ত্রাণ বিতরণ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নী বলেন, মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশের মানুষ গৃহবন্দি থাকায় মনিরামপুরের ১৭টি ইউনিয়ন ও পৌরসভা, যশোর সদরের ২টি ইউনিয়ন ও পরিবহন শ্রমিকদের গৃহবন্দী ১০শ¯্রাধিক পরিবারকে ত্রাণ দিয়েছি এবং আমার ত্রাণ বিতরণ অব্যহত থাকবে। তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা সাধ্যমত অসহায় পরিবারকে সাহায্যে এগিয়ে আসবেন।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














