(নড়াইল জেলা) প্রতিনিধিঃনড়াইলে করোনা আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষায় যেমন রয়েছে ধীরগতি তাতে আবার বিপুল সংখ্যক নমুনার কোন ফলাফল পাওয়া যাচ্ছে না। যেটি বাতিল বা অপরগতা হিসেবে ফেরত পাঠানো হচ্ছে। এই অবস্থায় জেলার করোনা আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা যেমন বের হচ্ছে না অন্যদিকে আক্রান্ত ব্যাক্তির করোনা সংক্রমণ নিয়েও জনমনে সন্দেহ তৈরি হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার মোট ৩০৭টি প্রাপ্ত নমুনার মধ্যে ৯২টিই বাতিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তির ল্যাব। জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জেলার ৩ উপজেলা থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ৩২৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩০৭ টি নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে। সংগীহিত নমুনার মধ্যে ২১৫টি ফলাফল পাওয়া গেলেও বাকি ৯২টির কোন ফল আসেনি অর্থাৎ বাতিল করা হয়েছে। সদর উপজেলার ১২৮ টি রিপোর্টের ২২ টি, লোহাগড়ার ১৪৪ টির মধ্যে ৬৭টি আর কালিয়ার ৩৫টির মধ্যে ৩টি বাতিল করেছে যশোর ল্যাব কর্তৃপক্ষ। এর মধ্যে লোহাগড়া উপজেলায় অবস্থা সবচেয়ে খারাপ। এখানে ১৪৪ টির মধ্যে ৬৭টি নমুনাই বাতিল করা হয়েছে।থানীয় চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, নমুনা সংগ্রহতে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির অপ্রতুলতাই মূল বিষয়। আবার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি থাকলেও তারা সঠিকভাবে নমুনা সংগ্রহে কাজ করছেন না, ফলে আনাড়ি লোকদের দিয়েই নমুনা সংগ্রহ করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। অভিযোগ আছে সিভিল সার্জন অফিসে একাধিক প্রশিক্ষিত টেকনোলজিস্ট থাকলেও তাদেরকে কাজে লাগাচ্ছেন না সিভিল সার্জন। এতে করে করোনা পরীক্ষার নমুনা কষ্ট করে সংগ্রহ করলেও তা কোন কাজেই আসছে না, উল্টো জনমনে করোনা চিকিৎসা নিয়ে হতাশা তৈরি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা নমুনা সংগ্রহ বিষয়ে কোন প্রশিক্ষিত লোকবল নাই। হাসপাতালের একটি কালেকশন বুথ থেকে এবং জরুরী হলে বাইরে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। বেশিরভাগ নমুনাই হাসপাতাল থেকে সংগ্রহ করেন। নমুনা সংগ্রহ কাজে একজন ইপিআই মেডিক্যাল টেকনোলজিস্ট এবং একজন প্যাথলজি মেডিক্যাল টেকনোলজিস্ট থাকেন এদের সুপারভিশন করেন একজন চিকিৎসক। ইতিপূর্বে এই হাসপাতালের ৪জন চিকিৎসক এবং দুজন স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ এসেছে, যারা বাড়িতেই আইসোলেশনে আছেন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহাবুর রহমান বলেন, করোনা নমুনা সংগ্রহ কোন জটিল কিছু নয়। একটি ভিডিওর মাধ্যমে এটা আমরা শিখে নিয়েছি। নমুনা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এটা আমাদের কোন সমস্যা নয়। আমার মনে হয় নমুনা পাঠানোর পরে তা দেরিতে পরীক্ষার কারণে যশোর ল্যাব থেকে নষ্ট করা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন এর সাথে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। জেলায় এ পর্যন্ত ১৩ জনের দেহে করোনা ধরা পড়েছে, যার মধ্যে ৭ জন চিকিৎসক একজন স্বাস্থ্যকর্মী, একজন ডিসি অফিসের সিএ টু জেলা প্রশাসক। প্রথম করোনা পজেটিভি ব্যক্তি সুস্থ হয়েছেন, বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














