চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টায় আলুকদিয়া আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে সদর উপজেলার ৩০০ দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ওই ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম, আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, সহকারী পরিচালক বাসুদেব ঘোষ, কামরুল ইসলাম, সিএ ও কোম্পানি কমান্ডার মিয়াজান আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, সার্কেল অ্যাডজুটেন্ট সাইফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খাদ্যসমগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ। এছাড়াও দেয়া হয় স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী।একটি করে সাবান ও মাস্ক। জেলা আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন জানান, সারা দেশে প্রায় ১ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্যদের ত্রাণের আওতায় আনা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় মোট ১ হাজার ২০০ দুঃস্থ ভিডিপি সদস্যদের ত্রাণসামগ্রী দেয়া হচ্ছে। আজ সদর উপজেলার ৩০০ দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ওই ত্রাণসমগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার আরও ৯০০ দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ওই ত্রাণসমগ্রী বিতরণ করা হবে।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














