স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার তালায় এক কৃষকের ৭ বিঘা জমির আম রাতের আধারে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। উপজেলার নুরুল্লাহপুর মাঠের ফিরোজ সরদারের আম বাগানে শনিবার (২ মে) গভীর রাতে ঘটনাটি ঘটেছে। বারুইহাটি গ্রামের মোঃ ওমর সরদারের ছেলে মোঃ ফিরোজ সরদার জানান,সে উপজেলার মহান্দী গ্রামের বাবলুর রহমানের কাছ থেকে ৭ বিঘা জমিতে লাগানো আম গাছ কিনে নেয়। তিনি জানান,পরের কাছ থেকে টাকা ধার দিনা করে কষ্টে আম বাগানটি কিনেছিল। একই এলাকার মোঃ আলার সাথে তার বিরোধ চলে আসছিল।এরই জের ধরে শনিবার রাতে বারুইহাটি গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ আলা এ কাজটি করেছে বলে তিনি অভিযোগ করেছেন। এ বিষয়ে তালা থানা ওসি মেহেদী রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














