মেহেরপুরে কাজলা নদীর বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন

0
273

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের কাজলা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষের প্রতিবাদে মানববন্ধন করেছে নদী সংলগ্ন তিনটি গ্রামের সাধারণ মানুষ। বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশাদুল ইসলাম। এ সময় এলাকার গণমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, জেলে সম্প্রদায় ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে। কাজলা নদী সংলগ্ন টুপলা ও নেংড়ো বিলের মাছ চাষের আড়ালে নদীতে বাঁধ দিয়ে প্রবাহিত স্রোত বাঁধাগ্রস্ত করছে বলে অভিযোগ করে গ্রামবাসী। এর ফলে বিভিন্ন সময় পানি প্রবাহিত হয়ে পাশে ফসলী জমি নষ্ট নষ্ট হচ্ছে বলেও জানান মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা। নদী বাঁচাতে ও ফসলি জমি রক্ষায় অবৈধ বাঁধ অপসারণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি করা হয়। পরে জেলা প্রশাসক বরাবর ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়দের দাবি বাস্তবায়নের লক্ষে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে সদর উপজেলার কাঁঠালপোতা, সোনাপুর ও টঙ্গী গ্রামের প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here