নওয়াপাড়া অফিস : করোনা সতর্কতা না মানায় অভয়নগর উপজেলা সহকারি কমিশনান (ভূমি) কে এম রফিকুল ইসলাম বুধবার সকালে নওয়াপাড়া বাজারে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনা সতর্কতা না মেনে দোকানে কেনাবেচা করার অপরাধে নওয়াপাড়া বাজারের ওই সব দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এ সময়ে নওয়াপাড়া বাজারের স¤্রাট সু ১ হাজার,পাদুকা সু ১ হাজার, জয় টেলিকম ১ হাজার , সরদার স্টিল হাউস ২ হাজার, নওয়াপাড়া জেনারেল স্টোর ১হাজার, সাকিব পলিথিন হাউস ১ হাজার, শান্ত পলিথিন হাউস ১ হাজার, বাবু টেলিকম ও সানাই টেলিকম ৫শ টাকা, টুম্পা টেইলার্স ১ হাজার, বাবু সাইকেল স্টোর ১হাজার ৫শ টাকা,তোয়েব সাইকেল স্টোর ১ হাজার ও আশা সাইকেল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম বলেন, দেশে করোনা রোগী আশংকা জনক হারে বাড়ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সরকারে এ নির্দেশ অমান্য করে দোকান খুলছে। নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













