মোঃ মেহেদী হাসান : যশোরের মণিরামপুরে শাহাদুল্লাহ মিঝি (৮৮) নামে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার (১০ মে) সকালে উপজেলার কাশিমনগর দণি পাড়ায় এঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বজলুর রহমানের ছেলে। বৃদ্ধ চার ছেলে ও দুই মেয়ের জনক। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা স্পষ্ট নয়। বৃদ্ধর ছোট ছেলের বউ রিনা বেগম জানান, শুক্রবার রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন তিনি। শনিবার সকালে ডাকাডাকি করে ওনাকে ঘরে পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির অদূরে বাঁশ বাগানে ঝুলন্ত অবস্থায় ওনাকে পাওয়া যায়। বাগানে বাঁশের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। বৃদ্ধ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন বলে দাবি ছেলেদের। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী বলেন, লোকটি আমার খুব কাছের মানুষ। তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। কেন যে আত্মহত্যা করেছেন বুঝতে পারছিনা। সকালে আমি উপস্থিত থেকে লাশ নামিয়েছি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন মণিরামপুর থানার এসআই শেখ আকতারুজ্জামান। ঘটনাস্থল থেকে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














