সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ও জাসদ নেতা এএফএম আইয়ুব আলীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আইয়ুব আলীর স্মৃতি চারণ করে বক্তারা বলেন, আইয়ুব আলী ছিলেন একজন নির্লোভ রাজনৈতিক নেতা। তিনি ব্যক্তিগত জীবনে কষ্ট শিকার করেও কোন সুবিধাবাদের রাজনীতির সাথে আপোষ করেননি। আইয়ুব আলী সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠোমোর পক্ষে আজীবন লড়াই করে গেছেন। সভায় কেন্দ্রীয় জাসদের সহসভাপতি কাজী রিয়াজের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু, সহসভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসকাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, জেএসডি নেতা আব্দুল জব্বার, বাসদ নেতা চিত্ত রঞ্জন সরকার, উপাধ্যক্ষ মঈনুল হাসান, অধ্যাপক সাবীর হোসেন, সাংস্কৃতিক কর্মী নাসরিন খান লিপি, প্রয়াত আইয়ুব হোসেনের ছেলে আলী আম্বিয়া চঞ্চল প্রমূখ।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














