(নিজস্ব প্রতিবেদক) নড়াইল॥ করোনার প্রাদুর্ভাবে নড়াইলের লক্ষীপাশা ও কেডিআরকেমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কর্মহীন হতদরিদ্রদের মাঝে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগনেতা হাবিবুর রহমান তাপস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, নড়াইলের কৃতি সন্তানহাবিবুর রহমান তাপস শুক্রবার (৮মে) জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়াপৌরসভার আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫০টি অসহায় পরিবারেরমাঝে এবং দিঘলিয়া ইউনিয়নের কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১১০টিঅসহায় পরিবারের মাঝে ৫কেজি করে চাল, ১ কেজি আলু, ১ কেজি বুট ছোলা, ১/২কেজি পিঁয়াজ, ১/২ লিটার তেল, ১/২ কেজি সেমাই, ১/২ কেজি করে খেজুর বিতরণকরেন।এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা), নড়াইল জেলা শাখারসভাপতি খায়রুল ইসলাম,দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদসরদার, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র কুন্ডু,নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সাধারন সম্পাদক নাজমুল হাসান লিজা।এছাড়াআওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দীর্ঘদিন ধরে ভয়াবহ মহামারী করোনার জন্য যারা প্রতিদিনের কাজ চালিয়ে যেতেপারেনি, তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্রলীগনেতা হাবিবুর রহমান তাপস।সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবেহতদরিদ্র, অসহায় ব্যক্তিদের মাঝে এ সকল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।উল্লেখ্য গত ২৮ ও ২৯ মার্চ নড়াইল সদরের পৌরসভা, দূর্গাপুর এবংহোগলাডাঙ্গা, সীতারামপুর, বাসভিটা, চৌগাছা, দারিয়াপুর গ্রামে ১১০টি অসহায় পরিবারকে এবং গত ১৬ ও ১৭ এপ্রিল লোহাগড়ার কাঞ্চনপুর, ব্রাহ্মণডাঙ্গা,কলাগাছি, বাড়ীভাঙ্গা, গিলাতলা, ঈশানগাতী গ্রামের ১৪৫টি অসহায় পরিবারেরমাঝে হাবিবুর রহমান তাপস খাদ্যদ্রব্য বিতরণ করেন। এই নিয়ে তিনি মোটতিনবার বৈশ্বিক করোনা মহামারীর এই ভয়াবহ পরিস্থিতিতে নড়াইলের অসহায়দরিদ্র পরিবারকে খাদ্যদ্রব্য সহায়তা প্রদান করেন।যতদিন ভয়াবহ করোনার এই প্রভাব থাকবে, ততদিন তিনি বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করবেন বলে জানানহাবিবুর রহমান তাপস।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














