লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় করোনা মুক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগের ছয়জনকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। উৎসাহ দিতেই রবিবার সকালে এ আয়োজন করা হয়। আক্রান্ত সকলেই এখন করোনা মুক্ত। নতুন কোন করোনা সনাক্ত হওয়া রোগীও নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার(১০ মে) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান করোনা মুক্ত হওয়ায় ডাক্তার মোঃ শরিফুল ইসলাম, ডাক্তার মোঃ খালিদ সাইফুল্লাহ, ডাক্তার নাইমা আলী শান্তা, ডাক্তার মোঃ মুকুল হোসেন (স্যাকমো), মোঃ শরিফুল ইসলাম (ডেন্টাল টেকনোলজিস্ট), মোঃ কবির হোসেন (ইপিআই ভ্যাকসিন পোর্টার) কে করোনামুক্ত ঘোষণা করেন এবং ফুলেল শুভেচ্ছা দেন । এছাড়াও করোনায় আক্রান্ত স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের স্বামী রিয়াজ হাওলাদার এবং লোহাগড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোজাম খানকেও করোনামুক্ত ঘোষণা করা হয়। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, লোহাগড়া উপজেলা আপাতত করোনা মুক্ত। ডাক্তার সহ সাধারণ মানুষ যারা পূর্বে করোনায় আক্রান্ত ছিলেন নতুন টেস্টে তারা সকলেই এখন করোনা নেগেটিভ। আবার নতুন আক্রান্ত কোন রোগীও নেই। উল্লেখ্য,গত ২২ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ল্যাবে ডাক্তার মোঃ শরিফুল ইসলাম, মোঃ খালিদ সাইফুল্লাহ, নাইমা আলী শান্তা, মোঃ মুকুল হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ কবির হোসেনের করোনা সন্দেহে নমুনা টেস্টে পাঠালে করোনা পজিটিভ আসে। এর পরে নমুনা টেস্টে পাঠালে ২৬ এপ্রিল রিয়াজ হাওলাদার ও মোজাম খানের করোনা পজিটিভ আসে। এক-দুসপ্তাহ পরে আক্রান্ত ওই ৮ জনের নমুনা টেস্টের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ১০ মে সকলেরই করোনা নেগেটিভ এসেছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান বলেন, কোন ভয় নয়, সচেতন থাকতে হবে। করোনা নিয়ে উৎকণ্ঠিত হবার কিছু নেই। আমরা করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে সুস্থ করেছি। তিনি সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি,এম কামাল হোসেন বলেন, লোহাগড়া বাজারে প্রায় সকল দোকানই খোলা। গাদাগাদি করে মানুষ কেনাকেটা করছে। অথচ এটা আমাদের সকলের জন্যই ঝুঁকি।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















