ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগ কৃষকের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষ্যে গতকাল রবিবার উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে সকাল ১১ টায় “কৃষকের হাসি” নামক এ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রিনা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ার হোসেন, ফুলতলা প্রেস কাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, উপজেলা খাদ্য পরিদর্শক পল্লব কুমার ঘোষ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। উল্লেখ্য, খুলনা জেলার প্রান্তিক চাষীদের নিকট থেকে স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও ডিজিটাল উপায়ে উপায়ে ধান ক্রয়ের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ্যাপ কৃষকের হাসি। এ বছর অত্র এ্যাপের মাধ্যমে সঠিক তথ্য প্রদান করে নিবন্ধিত কৃষকগণ সরকারি খাদ্যগুদামে নায্যমুল্যে ধান বিক্রয় করতে পারবেন। তবে, কৃষকের ধান বিক্রয়ের চাহিদা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হলে স্বয়ংক্রিয় লটারীর মাধ্যমে ধান ক্রয় করবেন সরকারি খাদ্যগুদামের কর্মকর্তাবৃন্দ।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














