নজরুল ইসলাম (খেদাপাড়া প্রতিনিধি): মণিরামপুরে দক্ষিণ বঙ্গের ১৮ হাজার পরিবারের পাশে দাড়িয়ে খাদ্য সহায়তা দিয়ে চলেছে ‘খেদমতে খলক ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের উদ্যোগে রোববার মণিরামপুর পৌরশহরে খাদ্য সহায়তা প্রদানের সূচনা করা হয়েছে। এদিন সকালে পৌর শহরের মুরগীহাটা জামে মসজীদ প্রাঙ্গনে খাদ্য সহায়তা বিতরন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদল হাসান ও উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতী ইয়াহ্ইয়া, ওসি (তদন্ত) সিকদার মতিয়ার রহমান, স্থানীয় কাউন্সিলর আব্দুর রহমান প্রমূখ। ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী ইয়াহইয়া সাহেব জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে খাদ্য সহায়তা প্রদানে খুলনা বিভাগের ১০টি জেলার ৬৩ উপজেলার ৮০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এভাবে প্রায় ১৮ হাজার পরিবার এ সহযোগিতা পাচ্ছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














