ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, দেশ আজ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই আজকের কৃষকরা। খুলনা জেলা প্রশাসনের উদ্ভাবিত “কৃষকের হাসি” মোবাইল এ্যাপ তার উজ্জ্বল দৃষ্টান্ত। অত্র এ্যাপের মাধ্যমে শতভাগ স্বচ্ছতা ও সততার মাধ্যমে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করা সম্ভব। এতে স্বয়ংক্রিয় লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকরা সরকারি খাদ্যগুদামে ধান বিক্রয় করতে পারবেন। তিনি আরও বলেন, প্রযুক্তির এই দানকে আজ আমরা অবহেলা করতে পারি না। বরং এর সাথে তাল মিলিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নে ভূমিকা রাখতে পারি আমরা সবাই। তিনি গতকাল সোমবার দুপুর ২ টায় ফুলতলা খাদ্য গুদাম চত্বরে খুলনা জেলা প্রশাসনের উদ্ভাবিত “কৃষকের হাসি” মোবাইল এ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ সজিব খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, ফুলতলা প্রেস কাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা ও আবু তাহের রিপন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক পল্লব কুমার ঘোষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য গুদাম) মোঃ রবিউল ইসলাম, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু প্রমুখ। উল্লেখ্য, উপজেলার সরকারি খাদ্য গুদামে ১৮ মে থেকে শুরু করে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ফুলতলা উপজেলার ৬৮৫ জন কৃষকের নিকট থেকে ৬৮৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















